বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বানেশ্বরদী ইউনিয়নের নিকাহ রেজিষ্টার শিক্ষা গুরু আব্দুল কাদির মারা গেছেন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৪৯৩ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের আড়িকান্দা গ্রামের নিবাসী বানেশ্বরদী ইউনিয়নের নিকাহ রেজিষ্টার মাওলানা মো. আব্দুল কাদির (ওরফে কাজী হুজুর) মারা গেছেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে (ক্যান্সার) ভোগছিলেন। ৬ এপ্রিল মঙ্গলবার ভোর ৬টা ৩৫ মিনিটে বানেশ্বরদী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৫ টার (০৫ঃ৩০ মিনিট) সময় বানেশ্বরদী ইউনিয়নের আড়িয়াকান্দা ঈদগাহ মাঠে মরহুমের নামাজে যানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানা গেছে। জীবদ্দশায় তিনি নকলা পৌরসভার মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসায় সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদসহ শিক্ষা অফিসের অন্যান্যরা ও বিভিন্ন দফর প্রধান, আল-আমিন দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ হযরত আলীসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীর অভিভাবক, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম ও অন্যান্য শিক্ষক-কর্মচারীসহ উপজেলার প্রায় সকল স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রধানগন ও শিক্ষকবৃন্দ, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও মো. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশের পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102