বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

তিন গ্রামে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১৩৭

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৯৭ বার পঠিত

অনলােইন ডেস্কঃ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে গত রোববার সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ১৩৭ ব্যক্তি নিহত হয়েছেন বলে গতকাল সোমবার জানিয়েছে দেশটির সরকার। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নাইজারে রক্তক্ষয়ী এ হামলার ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এ শোক শুরু হচ্ছে।

মালির সীমান্তবর্তী নাইজারের তিনটি গ্রামে রোববার নৃশংস হামলা হয়। জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

হামলা ও হতাহত হওয়ার তথ্য জানিয়ে নাইজার সরকারের মুখপাত্র জাকারিয়া আবদুরহমান বলেন, সংশ্লিষ্ট এলাকায় সরকার নিরাপত্তা জোরদার করবে। কাপুরুষোচিত ও অপরাধমূলক এ কাজে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে।

নাইজারে নজিরবিহীন জঙ্গি হামলার ঘটনা ঘটছে। গত এক সপ্তাহে নাইজার-মালি সীমান্ত এলাকায় এমন হামলার ঘটনায় ২৩৬ জন নিহত হলো।

জঙ্গিরা নাইজারের প্রত্যন্ত ও বিচ্ছিন্ন গ্রামগুলোয় আকস্মিক হামলা চালিয়ে সটকে পড়েছে। তারা হামলা চালানোর জন্য মোটরবাইক ও পিকআপ ট্রাক ব্যবহার করছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102