বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় করোনা বিষয়ক গনসচেতনতা কর্মসূচি ও মাস্ক বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৬৬ বার পঠিত

শেরপুর জেলার নকলায় করোনা ভাইরাস (কোভিট-১৯) মোকাবেলায় পুলিশ বিভাগের উদ্যোগে গনসচেতনতা কর্মসূচি পালনকরাসহ জনসাধারণের মাঝে সহস্রাধিক মাস্ক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে তদন্ত কর্মকর্তা মো. আবুল হাসিমের সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়।

এ আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) মো. আব্দুল হান্নান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, টিআই শাহাবদ্দিন, নকলা থানার সেকেন্ড অফিসার এসআই রাজীব কুমার ভৌমিক, এএসআই রতন চৌধুরিসহ অন্যান্য পুলিশ সদস্য; স্থানীয় গন্যমান্য, পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

পরে সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) মো. আব্দুল হান্নানের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সহস্রাধিক জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় অতিথিবৃন্দ ছাড়াও স্বেচ্ছাসেবক আবু হামযা কনক, শাওন হাসান, কামাল মিয়া, নাজমুল হাসান নাঈম, আল আমিন আকন্দ, আনহার, জিসান, শিহান, রাজু, রাসেল, সুজন, কাইয়ুম, অনন্ত, জুনায়িদ, অনিক, রিক্সন, তাফসির, রতন, স্বাধীন, মজিদ, স্বপনসহ অনেকেই এসকল মাস্ক বিতরণে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102