বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪৭৮ বার পঠিত

শেরপুর জেলার ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অংশ গ্রহণ মূলক, অবাদ, সুষ্ঠ, নিরেপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মুক্তিযুদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গোপন ব্যালট পেপারের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে বিভিন্ন পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন। তবে নির্ধারিত দিন তারিখ ও সময়ের মধ্যে একজন সভাপতি, একজন সহ-সভাপতি ও একজন সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্র জমা না করায়, ১৩ পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেন। পরে নকলা প্রেসক্লাব নির্বাচন কমিশন জমাকৃত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী ২০ তারিখ সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। পরে ভোট গণনায় মো. মোশারফ হোসাইন সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং তাঁর নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী আব্দুর রফিক। সহ-সভাপতি পদে খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও মো. মিজানুর রহমান বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন সরকার বাবু বিজয়ী হন এবং তাঁর নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. মমিনুল ইসলাম সুমন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. নাসির উদ্দিন ও মো. দেলোয়ার হোসেন বিজয়ী হন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসেন বিজয়ী হন। তাছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত হয়েছেন- দপ্তর সম্পাদক পদে মো. সেলিম মিয়া, কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ আল-আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম লালন, প্রচার প্রকাশনা সম্পাদক পদে নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পদে আসাদুজ্জামান সৌরভ।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশিষ্ট কবি কলামিষ্ট প্রথিতযশা সাংবাদিক তালাত মাহমুদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মাহবুবর রহমান।

ভোট গ্রহণ, গণনা ও ঘোষনার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মেরাজ উদ্দিন ও সাবেক সভাপতি দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আঞ্জুমান আরা রুমী ও সদস্য ছামিউল হক মুক্তা, উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, প্রভাষক এস.এম সাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা আইয়ুব খান, পুলিশ বিভাগের পক্ষে এস.আই চন্দন কুমার পালসহ পুলিশ সদস্য, যুবলীগ নেতা নূরে আলম সিদ্দিকী উৎপল ও আক্রাম হোসেন, শেরপুর ইয়ুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক  চ্যানেল ২৪ টেলিভিশনের প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, সাংগঠনিক সম্পাদক একাত্তুর টেলিভিশনের প্রতিনিধি সাকিল মুরাদ, নিউজ ২৪ টেলিভিশনের প্রতিনিধি জুবাইল ইসলাম, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি জুবায়ের দ্বীপ, দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি জাহিদুল হক মনির, বাংলা টেলিভিশনের প্রতিনিধি নাঈম ইসলাম, সাংবাদিক জাহিদ হাসান সৌরভ, নিউজ বাংলাদেশ প্রতিনিধি শাহরিয়ার শাকির, সাংবাদিক বুলবুল আহম্মেদ ও স্থানীয় সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102