বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেসক্লাবের নির্বাচনে ১৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৫৩৬ বার পঠিত

শেরপুর জেলার নকলা প্রেসক্লাবের নির্বাচনে বিভিন্ন পদে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন প্রেসক্লাব নির্বাচন কমিশন। ১৮ মার্চ বৃহস্পতিবার প্রার্থীদের জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৭ টার দিকে প্রেসক্লাব নির্বাচন কমিশন এসকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে- সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, প্রচার প্রকাশনা সম্পাদক পদে ১ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১ জন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পদে ১ জন ও দপ্তর সম্পাদক পদে ১ জন।

বৈধ মনোনয়নপত্রের ভিত্তিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় গোপন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। তাছাড়া কোষাধ্যক্ষ, প্রচার প্রকাশনা সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে ১ জন করে বৈধ মনোনয়নপত্র থাকায় এ ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৫ জন নির্বাচিত হতে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন।

আগামী ২০ মার্চ শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102