বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেসক্লাবের সদস্য ফরম বিক্রি শুরু, চলবে ১৭ মার্চ বুধবার পর্যন্ত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩০২ বার পঠিত

শেরপুর জেলার নকলা প্রেসক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করার পরে আহবায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন অবাদ, সুষ্ঠ ও সবার অংশ গ্রহণ মূলক করতে নকলা উপজেলার সকল সাংবাদিকদের কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রেসক্লাবের নির্ধারিত ফরমে আবেদন পত্র আহবান করা হয়েছে। সদস্য ফরম বিক্রি ও জমা নেওয়ার শেষ তারিখ ১৭ মার্চ বুধবার বিকেল ৫ টা পর্যন্ত।

এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হতে বা ভোটার হতে সদস্য নবায়ন করা জরুরি ও অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় আহবায়ক কমিটি ১৪ মার্চ রবিবার থেকে সদস্য ফরম বিক্রি শুরু করেছেন।

নির্ধারিত দিন-তারিখ ও সময়ের মধ্যে কেউ সদস্য ফরম পুরণ পূর্বক জমা দিতে না পারলে, পরবর্তীতে কোন প্রকার অজুর আপত্তি গ্রহন করা হবে না বলে আহবায়ক কমিটির আহবায়ক তালাত মাহমুদ, সদস্য মুহাম্মদ হযরত আলী ও আলহাজ্ব মাহবুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক জানিয়েছেন।

এর আগে, ১২ মার্চ শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের আয়োজনে এক সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করার পরে বিশিষ্ট কবি কলামিষ্ট প্রথীতযশা সাংবাদিক তালাত মাহমুদকে আহবায়ক এবং মুহাম্মদ হযরত আলী ও আলহাজ্ব মাহবুবর রহমানকে সদস্য করে আহবায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়।

উল্লেখ্য, আগামী ২০ মার্চ শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102