বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪৬৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা প্রেসক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করার পরে আহবায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নকলা প্রেসক্লাবের আয়োজনে এক সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করার পরে সর্বসম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়।

আহবায়ক কমিটিতে বিশিষ্ট কবি কলামিষ্ট প্রথীতযশা সাংবাদিক তালাত মাহমুদকে আহবায়ক এবং মুহাম্মদ হযরত আলী ও আলহাজ্ব মাহবুবর রহমানকে সর্বসম্মতিক্রমে সদস্য করা হয়েছে। তবে ৩ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ও নির্বাচন কমিশনের কাজের গতি বৃদ্ধিতে ও স্বচ্ছতা নিশ্চিতে তাদের প্রয়োজনে চাইলে অনধিক ২জনকে সহযোগী সদস্য হিসেবে নিতে পারবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রথীতযশা সাংবাদিক তালাত মাহমুদের সভাপতিত্বে ও সদ্য বিলুপ্ত হওয়া নকলা প্রেসক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক মো. নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদ্য বিলুপ্ত হওয়া নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ সেলিম রেজা, সদস্য আলহাজ্ব মাহবুবর রহমান, মিজানুর রহমান, মো. মোশারফ হোসাইন, দেলোয়ার হোসেন, মোফাজ্জল হোসেন, নাহিদুল ইসলাম রিজন ও মোশাররফ হোসেন শ্যামলসহ ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম সুমন, সদস্য ফজলে রাব্বী রাজন, সিমানুর রহমান সুখন, সুজন মিয়া ও সুমন আহম্মেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102