বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বস্তাবন্দি অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৬৬১ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় খোদেজা বেগম (৬০) নামে এক নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। খোদেজা বেগম ২ নং নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের বন্দেরবাড়ী এলাকার মৃত আশকর আলীর স্ত্রী। ১১ মার্চ বৃহস্পতিবার সকালে নিহত খোদেজা বেগমের বসত ঘরের পাশেই মাটির নিচে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

এলাকাবসীদের কয়েকজন জানান, গত ৪-৫ দিন ধরে এ মহিলাকে রাস্তা-ঘাটে চলাচল করতে কেউ দেখছেন না। তারা ধারনা করছেন ৪ কি ৫ দিন আগেই তাকে হত্যার পরে বস্তাবন্দি করে মাটিতে পুঁতে রাখা হয়ে থাকতে পারে। গতকাল থেকে ওই নারীর ঘরের আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশের বাড়ীর লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বৃহস্পতিবার সকালে কুকুর মাটি খুড়ে লাশ বেড় করে ফেললে বস্তাবন্দি এ নারীর মরদেহের খোঁজ মিলে। পুলিশ খবর পেয়ে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ও নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সুজা ঘটনার বিবরণের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি মো. মুশফিকুর রহমান বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। কে বা কারা এবং কেনইবা এমন ভয়ংকর কাজটি করতে পারে এ বিষয়ে গোপনে ও প্রকাশ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে সরেজমিনে বুঝা গেছে ও দেখা গেছে। এ বিষয়ে মামলার ওপর ভিত্তিকরে অপারাধীদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102