বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবড়ীতে উদ্ধারকৃত ১৯৬৭ সালের তৈরি মর্টারের গোলা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪১৮ বার পঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা কালাকুমা গ্রামের একটি ফসলি জমির মাটির নিচ থেকে উদ্ধারকৃত ১৯৬৭ সালের তৈরি হাই এক্সক্লুসিভ (এইচ-ই) ১২০ এমএম মর্টারের গোলাটি বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটাইল ক্যাম্পের মেজর নাহিদ শারমিনের নেতৃত্বে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দক্ষ দল বুধবার বিকেল ৫টার দিকে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেন।

এসময় সদ্য যোগদানকৃত নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদলসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বিভাগের অন্যান্যরা নিরাপদ দূরত্বে উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর মেজর নাহিদ শারমিনসহ বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকর্তারা জানান, এ বোমাটি ১৯৬৭ সালের তৈরি এবং হাই এক্সক্লুসিভ (এইচ-ই) গোলা। তারা ধারণা করে বলেন, এ মর্টার বোম্বটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এখানে আনা হয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে স্থানীয় এক নদীর পাড় থেকে পাথর তুলতে গিয়ে নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের নূরুল ইসলামের ছেলে হুমায়ুন একটি ধাতব পদার্থ পান। এটিকে দামী ধাতব পদার্থ মনে করে বিপদজনক বোমাটি নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে সেটিকে বাড়ির সামনে একটি ফসলি জমিতে গর্তকরে পুঁতে রাখেন।

বিষয়টি এলাকার লোকজনের মধ্যে জানাজানি হয়ে গেলে স্থানীয়রা রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে বিজিবি জোয়ানরা মঙ্গলবার বিকেলে মাটি খুঁড়ে নিশ্চিত হন যে, এটি একটি সতেজ বোমা হতে পারে। পরে থানা পুলিশকে খবর দিলে, পুলিশ এলাকাটি কর্ডন করে রাখেন এবং সেনাবাহিনীর কাছে সহযোগিতা চান। এ ঘটনায় এলাকায় আতংক দেখা দিলেও প্রশাসন এগিয়ে আসায় তাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102