বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

করোনাকালে নারী নেতৃত্বে নতুন সমতার বিশ্ব গড়তে নকলায় আলোচনা সভা

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪৮০ বার পঠিত

করোনাকালে নারী নেতৃত্বে নতুন সমতার বিশ্ব গড়ার প্রত্যয়ে শেরপুর জেলার নকলা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এদিন আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে “করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে মনেপ্রানে ধারন করে ও “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এ শ্লোগানকে সামনে রেখে মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৮ মার্চ সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, সহকারী সার্জন ডা. মালিহা নুঝাত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম রেনু প্রমুখ।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, প্রশিক্ষক হেলালী খাতুন, আইনুন নাহার, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেন ও সহ-সভাপতি নাহিদুল ইসলাম রিজনসহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মহিলা বিষয়কের বিভিন্ন বিষয়ের নারী প্রশিক্ষনার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিসহ নানান পেশা-শ্রেণির জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102