আজ ঐতিহাসিক ৭মার্চ। প্রথম বারের মতো সারাদেশ ব্যাপী এদিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সারা দেশের অংশ হিসেবে এ দিবস উপলক্ষে শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা করা হয়েছে।
৭ মার্চ রবিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া বেগমের সভাপতিত্বে এ আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। এ সভায় উপজেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সহ-সভাপতি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, সদস্য ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর, উপজেলা আওয়ামী লীগের সদস্য চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, ইন্দ্রজিত ধর সুভাষ, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রনজু ও রেজাউল করিম রিপনসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।