বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ১ ইউপি সদস্যসহ আটক ৫

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৫৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১ ইউপি সদস্যসহ ৫ জনকে আটক করে শেরপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। ৩ মার্চ বুধবার রাত থেকে ৪ মার্চ বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- বিদ্যুৎ মামলায় বানেশ্বরদী ইউনিয়নের ইউপি সদস্য বানেশ্বরদী গ্রামের মৃত আব্দুল মতিন আজাদের ছেলে জহির হোসেন, জিআর মামলায় চানবাড়ীর মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ মিয়া, গৌড়দ্বার এলাকার মৃত আহাম্মেদ আলীর ছেলে আবুল হোসেন, দক্ষিন নকলা এলাকার বিরবল রবিদাসের ছেলে মতি লাল রবিদাস ও মাদক মামলায় কুরশা এলাকার হাসমত আলীর ছেলে আনোয়ার হোসেন। ৪ মার্চ বৃহস্পতিবার তাদেরকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশি বিশেষ অভিযান চালিয়ে ১ ইউপি সদস্যসহ ৫ জনকে আটক গ্রেফতার করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102