বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় প্রথম সভার মধ্যদিয়ে নবনির্বাচিত পৌর পরিষদের আগামী কার্যকাল শুরু

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৬৬ বার পঠিত

শেরপুর জেলার নকলা পৌরসভার নবনির্বাচিত পৌর পরিষদের প্রথম সভার মাধ্যমে আগামী ৫ বছরের কার্যকাল গণনা শুরু। ৪ মার্চ বৃহস্পতিবার সকালে নকলা পৌরসভার মিলনায়তনে নবনির্বাচি মেয়র ও সকল কাউন্সিলরগনের উপস্থিতিতে প্রথম সভা অনুষ্ঠিত হয়। ৪ মার্চ বৃহস্পতিবার থেকেই নবনির্বাচিত পৌর পরিষদের ৫ বছরের কার্যকাল শুরু হলো।

দ্বিতীয় বারেরমতো নির্বাচিত পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম, জমিলা বেগম ও মোছা. সুফিয়া বেগম; সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ আলী, মো. রফিকুল ইসলাম ও মো. ইন্তাজ আলীসহ পৌরসভার সচিব মো. মনিরুল হাসান আজাদ, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায় কারী মো. মোশাররফ হোসেন, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, কম্পিউটার অপারেটর মো. রাজিবসহ অন্যান্য পৌর কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩ মার্চ বুধবার নকলা পৌরসভা মাঠে দ্বিতীয় বারেরমতো নবনির্বাচিত মেয়র ও কাউন্সিররদের দায়িত্ব গ্রহন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি রবিবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তনে পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেন। গত ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ও শান্তিপূর্ণ ভাবে এ পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102