বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় অসহায়দের নিয়ে মানবাধিকার কর্মী দৌলতের ব্যতিক্রমী জন্ম দিন পালন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৫৪৬ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় দরিদ্র অসহায়দের নিয়ে মানবাধিকার সংস্থা আমাদের আইন ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দৌলতের ব্যতিক্রমী জন্ম দিন পালন করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন।

১ মার্চ সোমবার রাত ৮ টার দিকে উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের চিথলিয়া এলাকার মায়াকুঞ্জ নামে এক এতিম খানায় তার ২৮ তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ দিন এলাকার অর্ধশত দরিদ্র অসহায় নর-নারীদের মাঝে নগদ অর্থ ও তাদের মাঝে উন্নত মানের রাতের খাবার বিতরণ করেন। পরে ওই সকল দরিদ্র অসহায় নর-নারীদের সাথে বসে উপস্থিত সকলেই রাতের খাবার খান। তাছাড়া দিদারুল ইসলাম দৌলতের পক্ষ থেকে আমন্ত্রীত অতিথিদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এর আগে দরিদ্র অসহায়ের জীবনমান উন্নয়নে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ১ নং ডিজিটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান আবুল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নুর হোসেন ও নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হৈতেষী সংস্থার সভাপতি আসাদুজ্জামান সৌরভ প্রমুখ।

এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাদশা, মায়াকুঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক মুনসুর আলী, চিথলিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, ১ নং গণপদ্দী ডিজিটাল সেচ্ছা সেবক সংগঠনের সভাপতি আতিকুর রহমান সুমন, রক্ত সৈনিক নকলার সাধারণ সম্পাদক মকিব হোসেন মামুন, রক্তের ফোঁটায় মানবতার প্রতিষ্ঠাতা আসিফ আমল চমক, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নাহিদুল ইসলাম রিজন, কার্যকরী সদস্য রাইসুল ইসলাম রিফাতসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102