বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪২৬ বার পঠিত

শেরপুর জেলার নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১ মার্চ সোমবার সন্ধ্যায় নকলা পৌর শহরের খাদ্য গুদাম এলাকাস্থ তৎকালীন বিএনপির হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নকলা শহর বিএনপির যুগ্ম আহবায়ক জহির রায়হান মুক্তি, শেরপুর জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ও জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক ও জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. কামরুল হাসান প্রমুখ।

উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুল কাদের সিদ্দিকী ও পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. পিন্টু মিয়ার সার্বিক সহায়তায় এবং নকলা পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চাঁন মিয়া, শেরপুর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য এনামুল হক রিপন, নকলা পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক রজব আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার ও নকলা শহর ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102