বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বারি গম ৩৩ এর মাঠ দিবস

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৫০ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত গম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পহেলা মার্চ সোমবার দুপুরের দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশী ব্লকে বারি গম-৩৩ এর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরীন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী কৃষি অফিসার মো. আশরাফুল আলমসহ স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, চলতি মৌসুমে উপজেলায় ১২০ হেক্টর জমিতে গম চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছিলো। কিন্তু কৃষকদের আগ্রহ ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা দেওয়ার ফলে লক্ষ মাত্রার চেয়ে অর্জন প্রায় দ্বিগুণ হয়েছে (২৩০ হেক্টর জমিতে)। এবার মৌসুমের শুরুতে সঠিক সময়ে জমির জো না আসায় উপজেলার কিছু নামা এলাকার কৃষকরা গমের আবাদ করতে পারেননি। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর উপজেলায় গমের আবাদ আরও বাড়তো বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102