বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা পৌরসভার নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৬ বার পঠিত

ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা পৌরসভার নবনির্বাচিত মেয়র, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেছেন।

২৮ ফেব্রুয়ারি রবিবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তনে পৌরসভার মেয়রকে এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলরগণকে আলাদা ভাবে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান (এনডিসি)।

শপথ গ্রহণে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী পুনরায় নির্বাচিত পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম, জমিলা বেগম ও মোছা. সুফিয়া বেগম; সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ আলী, মো. রফিকুল ইসলাম ও মো. ইন্তাজ আলী।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেকসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ও শান্তিপূর্ণ ভাবে নকলা পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ১৫৯ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮ জন ও নারী ভোটার ১৪ হাজার ১৫১ জন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102