বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিকেবি’র ঋণ আদায় ও বিতরণ মহাক্যাম্প

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৯ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) নকলা শাখার উদ্যোগে গ্রহকদের মাঝে ঋণ আদায় ও বিতরনের মহাক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরের দিকে বিকেবি নকলা শাখা কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে নতুন ঋণ গ্রহীতারা ঋণ গ্রহন করেন ও ঋণ পরিশোধকারীরা ঋণের টাকা জমা করেন।

বিকেবি নকলা শাখার ব্যবস্থাপক (উর্ধ্বতন মূখ্য কর্মকর্তা) মো. ফজলে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ ও ঋণ আদায়ের মহাক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিকেবি ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেবি শেরপুর মূখ্য অঞ্চলের অঞ্চলিক ব্যবস্থাপক সুভাষ চন্দ্র সাহা, শেরপুর অঞ্চলের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা পরেশ চন্দ্র দাস প্রমুখ।

নকলা পৌরসভার ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. ইন্তাজ আলীর হাতে প্রথম ঋনের টাকা তুলে দেওয়া হয়। এসময় বিকেবি নকলা শাখার উর্ধ্বতন কর্মকর্তা আপেল মাহমুদ সাকিল, কর্মকর্তা মো. মরতুজ আলী ও মো. নিজাম উদ্দিনসহ অঞ্চল, বিভাগ ও জেলা পর্যায়ে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) শাখার কর্মকর্তাগন, বিকেবি নকলা শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলার ব্যাংকিং সুবিধা ভোগী নারী-পুরুষ গ্রাহকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102