বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মতিয়া চৌধুরীর সাথে পৌরসভার নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা বিনিমিয়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩০ বার পঠিত

শেরপুর জেলার নকলা পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলররা কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মতিয়া চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত নকলা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটনের নেতৃত্বে নবনির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম, জমিলা বেগম ও মোছা. সুফিয়া বেগম; সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ আলী, মো. রফিকুল ইসলাম ও মো. ইন্তাজ আলী কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মতিয়া চৌধুরী এমপির সাথে সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জুসহ পৌরসভায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102