বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে ২ জনের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৮ বার পঠিত

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে মো. মেরাজ উদ্দিন ও আদিল মাহমুদ উজ্জল মনোনয়নপত্র জমা করেছেন। তাঁরা ২২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা করেছেন। এ পদে আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের শেরপুর প্রতিনিধি মো. মেরাজ উদ্দিন বর্তমানে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের শেরপুর প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ নির্বাচনের ভোটার বেশ কয়েকজন সাংবাদিক জানান, মো. মেরাজ উদ্দিন বর্তমান পদ ধরে রাখতে, আর আদিল মাহমুদ উজ্জল যুগ্ম সাধারণ সম্পাদক থেকে একধাপ এগিয়ে সাধারণ সম্পাদক পদ দখল করতে নির্বাচনে অংশ নিচ্ছেন। ২৭ ফেব্রুয়ারি শনিবার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ হবে।

শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন পরিচালনা করতে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে ৭ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হচ্ছেন জি.এম আজফার বাবুল, এম.এ হাকাম হীরা, দেবাশীষ সাহা রায়, সুব্রত কুমার দে ভানু, সাবিহা জামান শাপলা, মাসুদ হাসান বাদল ও মানিক দত্ত।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সাধারণ সভায় শরিফুর রহমান সভাপতি পদে, জি.এম আজফার বাবুল সিনিয়র সহ-সভাপতি পদে ও মানিক দত্ত সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র সদস্যরা মিলে ২১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এ কমিটির পরামর্শে ও দিক নির্দেশনা মোতাবেক নির্বাচন কমিশন সাধারণ সম্পাদক পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং ৭৭ জন ভোটারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102