বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ভাষা শহীদদের স্মরণে নকলায় বিএনপি’র বিভিন্ন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৫ বার পঠিত

বায়ান্নের ভাষা শহীদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শেরপুর জেলার নকলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার উদ্যোগে বিএনপি ও অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহণে আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি রবিবার দুপুরের দিকে সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর বাসভবনে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক জাহিদুল হক জাহিদ, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জহির রায়হান মুক্তি, রজব আলী, আনিসুর রহমান, ছাইদুর বিডিআর; পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান (সুইটস), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার, নকলা শহর ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, সরকারি জালমামুদ কলেজ শাখা ছাত্রদলরে সদস্য সচিব জালাল উদ্দীনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।

একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের সঙ্গে পালনে উপজেলা বিএনপির বিভিন্ন কর্মসূচীর মধ্যে শহীদ বেদীতে পুষ্পাঞ্জলী অর্পনের মাধ্যদিয়ে দিবসের কর্মসূচী পালন শুরু হয়। তারপর এক মিনিট নিরবতা পালন শেষে দেশ ও জাতীর মঙ্গলার্থে উপস্থিতিদের শপথ পাঠ করানো ও কালো ব্যাজ ধারণসহ সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102