রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

নকলায় স্বল্পমূল্যে সুন্নাতে খাৎনা ক্যাম্পেইন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩০ বার পঠিত

শেরপুরের নকলায় মহান স্বাধীনতার মাস উপলক্ষে উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী বাজারে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে ও আয়োজনে স্বল্প মূল্যে সুন্নাতে খাৎনা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার হেলথকেয়ার সেন্টারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

হেলথকেয়ার সেন্টারটির ব্যবস্থাপক শরিফুল ইসলাম-এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত ক্যাম্পেইনে ডা. রিফাত হোসেন ও ডা. তৌফিকুর রহমান ইসলামি শরিয়াহ মোতাবেক বিজ্ঞানসম্মত ভাবে সফলতার সহিত সুন্নাতে খাৎনা সম্পন্ন করেন। এদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিম পরিবারের ১৩ জন শিশুকে স্বল্প মূল্যে সুন্নাতে খাৎনা করানো হয়েছে।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আব্দুল করিম সরকার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও হেলথকেয়ার সেন্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার অভিভাবকগন, স্থানীয় স্বেচ্ছাসবকগন, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শরিফুল ইসলাম জানান, আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে কয়েক মাস ধরেই স্বল্প মূল্যে সুন্নাতে খাৎনা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়ে আসছে। এ পর্যন্ত শতাধিক শিশুকে ইসলামি শরিয়াহ মোতাবেক বিজ্ঞানসম্মত ভাবে সফলতার সহিত স্বল্প মূল্যে সুন্নাতে খাৎনা করানো হয়েছে। উন্নয়ন মূলক এমন কার্যক্রম সমূহ ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি আশাব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102