রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

মানব কল্যাণ ফাউন্ডেশন’র কমিটি গঠন: সভাপতি আলামিন, সম্পাদক রাজিব

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পঠিত

শেরপুরের নকলায় সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’-এর একবছর মেয়াদি (২০২৬-২০২৭) নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অস্থায়ী কার্যালয়ে ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা সাইম ইসলাম তূর্য’র সভাপতিত্বে দুইটি অধিবেশনের মাধ্যমে এই কমিটি গঠন কাজ সম্পন্ন করা হয়।

প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ব্যাংক নকলা শাখার ব্যবস্থাপক মাওলানা গোলাম সারোয়ার, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমী, সমাজসেবক সাদেকুর রহমান, রক্তসৈনক বাংলাদেশ ফাউন্ডেশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম কিবরিয়া, এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনস’র সত্ত্বাধিকারী মো. খায়রুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক প্রতিনিধি শফিউল আলম লাভলু বক্তব্য রাখেন।

এছাড়া সুজন নকলা উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, সাংবাদিক রেজাউল হাসান সাফিত, সাংবাদিক মাহদি হাসান রাফসান, সাংবাদিক জসিম উদ্দিন, সাংবাদিক আমানুল্লাহ আসিফসহ মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে সাধারণ সভায় উপস্থিতিদের কণ্ঠভোটের মাধ্যমে সভাপতি পদে আব্দুল্লাহ আল-আমিন ও সাধারণ সম্পাদক পদে রাজিব মন্ডল নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান সৌরভ, সহ-সভাপতি আফফিকার হোসেন ও রনি ফরাজী; সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রব্বানী, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল মিয়া ও সৌরভ আহমেদ সজিব; সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, জসিম উদ্দিন ও হাফেজ বজলুর রহমান; দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম রিফাত, সহ-দপ্তর সম্পাদক শাহিন (আকন্দ), প্রচার সম্পাদক সাংবাদিক মাহদী হাসান, সহ-প্রচার সম্পাদক হাসান মিয়া, কোষাধ্যক্ষ হাফেজ নূর মোহাম্মদ, সহ-কোষাধ্যক্ষ হাফেজ ওমর ফারুক, সমাজকল্যাণ সম্পাদক জাকারিয়া হোসাইন, সহ-সমাজকল্যাণ সম্পাদক বাবুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক খাদেমুল ইসলাম (সানি), ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. বাবুল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা রিদওয়ান আহমেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সুলতান মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিনুর আলম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. আরিফ, সহ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. সুমন আলী, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মাওলানা আল-আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন আহম্মেদ লাবিন। কমিটি গঠনের পরে উপস্থিতির সামনে সকলের নাম-পদবী ঘোষণা করেন আমন্ত্রিত অতিথি তরুণ সমাজসেবক সাদেকুর রহমান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102