শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

নকলায় স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩২ বার পঠিত

শেরপুরের নকলায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী বাজারে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে ও আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। হেলথকেয়ার সেন্টারটির ব্যবস্থাপক শরিফুল ইসলাম-এর সার্বিক তত্বাবধানে ও সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক রোগীকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার দুই শতাধিক লোকের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পেইনে রোগীর সেবাদানে আমন্ত্রিত অতিথি হিসেবে চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্টগন উপস্থিত ছিলেন। তারা বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিজ নিজ দায়িত্ব পালন করেন।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আব্দুল করিম সরকার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও হেলথকেয়ার সেন্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার জনগণ, স্থানীয় স্বেচ্ছাসবকগন, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102