মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

নকলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা থেকে ২০২৪-২৫ শিক্ষাবের্ষ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“নকলার মেধা, নকলার প্রাণ; আমরা সকল পাবলিকিয়ান” এই শ্লোগানকে ধারন করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নকলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন “University Students’ Organization of Nakla (USON-উসন)” এর উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ার Brain Station 23-এ কর্মরত, উসন’র সভাপতি নাজমুল ইসলাম নাঈম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, উসন’র সাবেক সভাপতি, জাতীয় রাজস্ব বোর্ডের এসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার পদে কর্মরত মো. মিজানুর রহমান, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর পদে কর্মরত, সাবেক ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, উসন’র সাবেক সাধারণ সম্পাদক, বিসিএস শিক্ষায় কর্মরত মো. মুহিদুজ্জামান মুঈদ।

এছাড়া উসন পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উসন’র সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঈনুল ইসলাম ও শিশির, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান নাঈম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবসহ অনেকেই।

উসান-এর নেতা মেহেদী হাসান নাঈম বলেন, ‘নকলার সম্ভাবনাময় গর্বগুলোকে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, নকলার সকল পাবলিকিয়ান উসান’র ছায়াতলে একত্রিত হয়ে পারস্পারিক সম্পর্ক, সৌহার্দ ও সহায়তার মাধ্যমে জীবনের সকল ক্ষেত্রে সফলতা লাভ করবে। একই সাথে সকল পাবলিকিয়ান নকলার পরবর্তী ব্যাচ বা প্রজন্মকে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলার পাশাপাশি সবাইকে শিক্ষা বান্ধব হিসেবে গড়ে তোলবে। এছাড়া নতুন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনে উদ্বুদ্ধ করবে এবং বুয়েট, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রয়োজনীয় উদ্বুদ্ধ করণ জ্ঞান দানের মাধ্যমে তাদেরকে অনুপ্রানিত করবে।’

জানা গেছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নকলার শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ নেটওয়ার্ক/প্ল্যাটফর্ম “University Students’ Organization of Nakla (USON-উসন)”। যার মূল লক্ষ্য-উদ্দেশ্য হলো: নকলা উপজেলার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, সিনিয়র-জুনিয়রদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলা, শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ার গাইডলাইন দেওয়া, সামাজিক ও মানবিক কার্যক্রম যেমন- ইফতার, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ ও ব্লাড ডোনেশনের আয়োজন করা; এলাকার শিক্ষার্থীদের সমস্যা সমাধানে স্বেচ্ছায় কাজ করা, নবীনবরণ ও পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে সর্বোচ্চ যোগাযোগ রক্ষা করা, ক্যারিয়ার সেমিনার, সামাজিক সেবা যেমন- দরিদ্র সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা এবং শিক্ষামূলক সহায়তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102