সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

বজ্র্রনিরোধক টাওয়ার চাই

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পঠিত

আমাদের দেশের গ্রামীণ ও কৃষিপ্রধান এলাকায় প্রতি বছর বজ্রপাতে বহু প্রাণহানিসহ ফসল, ঘরবাড়ি, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সম্পদের ক্ষয়ক্ষতি ঘটে। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষক ও নদীতে মাছ ধরা জেলেরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। এক্ষেত্রে বজ্রনিরোধক টাওয়ার (Lightning Protection Tower / Lightning Arrester Tower) স্থাপন কার্যকর ও বিজ্ঞানসম্মত একটি ব্যবস্থা, যা বজ্রপাতকে নিরাপদে মাটিতে প্রবাহিত করে প্রাণহানি ও সম্পদ রক্ষা করতে সক্ষম।

উন্নত বিশ্বে এ ধরনের প্রযুক্তির ব্যাপক ব্যবহার থাকলেও আমাদের দেশে এর প্রয়োগ এখনও সীমিত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে বজ্রনিরোধক টাওয়ার স্থাপন করা হলেও তা এখনো দেশের সর্বত্র বিস্তৃত হয়নি। ফলে প্রতিবছর অনাকাঙ্খিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেই চলেছে।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দেশের প্রতিটি গ্রাম, কৃষি মাঠ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত বজ্রনিরোধক টাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাও অত্যন্ত জরুরি।

 

-মো. মোশারফ হোসাইন

নকলা, শেরপুর

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102