শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

নকলায় ১০২টি ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় ঈদুল ফিতর নামাজের জন্য মোট ১০২টি ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। এছাড়া নকলা পৌরসভার চরকৈয়া এলাকায় আগাম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন নকলা উপজেলার সুপরাভাইজার মো. ছাইদুল ইসলাম জানান, ২১ মার্চ শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১০২টি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মাঠ পরিদর্শক (কেয়ারটেকার) বেলায়েত হোসেনের দেওয়া তথ্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে সংগৃহীত তথ্য মোতাবেক উপজেলায় ১০২টি ঈদগাহ ময়দানের মধ্যে পৌরসভায় ১৪টি, ১নং গনপদ্দী ইউনিয়নে ১০টি, নকলা ইউনিয়নে ৯টি, উরফা ইউনিয়নে ১৫টি, গৌড়দ্বার ইউনিয়নে ১১টি, বানেশ্বরদী ইউনিয়নে ৬টি, পাঠাকাটা ইউনিয়নে ৮টি, টালকী ইউনিয়নে ১৩টি, চরঅষ্টধর ইউনিয়নে ৮টি ও ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে ৮টি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতর নামাজের জামাত সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে সম্পন্ন হবে।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিদম চৌধুরী নকলা ও নালিতাবাড়ী উপজেলাবাসীসহ দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নকলা ও নালিতাবাড়ী মানুষ খুবই শান্তপ্রিয়। এখানকার যেকোন উৎসবে সবার ভ্রাতৃত্বপূর্ণ অংশ গ্রহন মুগ্ধ করার মতো। যেকোন ধর্মের যেকোন বৃহৎ উৎসবে আজ পর্যন্ত কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির নজির নেই।’ তবুও বিভিন্ন পেশাশ্রেণী জনগনের অংশ গ্রহনে প্রস্তুতি সভা করাসহ উপজেলার প্রতিটি ঈদগাহ মাঠের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102