শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় নবীন আলেমদের সংবর্ধনা ও ইফতার মাহফিল নকলায় ৬শতাধিক পরিবারের মাঝে হেলথকেয়ার সেন্টারের ঈদ উপহার বিতরণ নকলায় ‘নবরাগ যুব সংঘ’র উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ নকলায় তরুণ লেখক লিমনের ‘বিরহের নীল পথ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন নকলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে নকলায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ঈদ-উল-ফিতর উপলক্ষে নকলার ১৭০৩১ পরিবার পাচ্ছে ভিজিএফ’র চাল নকলায় হেলথকেয়ার সেন্টার’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প নকলা পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সুনামগঞ্জে নূরুল হুদা রচিত ‘অনুভবের অলিন্দ’র মোড়ক উন্মোচন

নকলায় তরুণ লেখক লিমনের ‘বিরহের নীল পথ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২১ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার তরুণ লেখক নকলা প্রেসক্লাবের সদস্য গোলাম আহমেদ লিমন-এর প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহের নীল পথ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে মঙ্গলবার বিকেলে নকলা পৌরসভার বাইপাস মোড়ের এক রেস্টুরেন্টে আলোচনা অনুষ্ঠিত হয়।

বইটির লেখক নকলা প্রেসক্লাবের সদস্য ও দ্যা ডেইলী নিউজ মেইলের প্রতিনিধি অনুষ্ঠানের শুরুতে তার লেখার প্রেক্ষাপট ও বইটির বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমকালীন বিডি’র সম্পাদক, নকলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্যা ডেইলী ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মো. মোশারফ হোসাইন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক কলিকাল ও চিরহরিৎ সাহিত্য সাময়ীকির সম্পাদক প্রেসক্লাবের সদস্য তারেক আহসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক, দৈনিক কলিকালের নির্বাহী সম্পাদক ও অনিরুদ্ধ প্রকাশনীর স্বত্তাধিকারী মাজহারুল ইসলাম লালন, চিরহরিৎ সাহিত্য সাময়ীকির সহসম্পাদক মাহাবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু।

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভি ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের প্রতিদিন’র প্রতিনিধি দেলোয়ার হোসেন ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক যায়যায়দিন ও দ্যা ডেইলী অভজারবারের প্রতিনিধি শফিউল আলম লাভলু, প্রেসক্লাবের সহযোগী সদস্য তালশ বিডির প্রতিনিধি আয়েশা সিদ্দিকা লাকী ও দৈনিক আজকের আলোকিত সকালের জেলা প্রতিনিধ জেসমিন জাহান দীপ্তি প্রমুখ। বক্তারা বলেন, ‘বর্তমান প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’ তারা লেখকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভার পরে ‘বিরহের নীল পথ’ কাব্যগ্রন্থ থেকে তারেক আহসান, মাজহারুল ইসলাম লালন, আয়েশা সিদ্দিকা লাকী ও কবি গোলাম আহমেদ লিমন ভিন্ন ভিন্ন কবিতা পাঠ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। এরপরে উপস্থিতদের মাঝে বই বিতরণ করা হয়।

এ সময় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কার্যকরী সদস্য মোহাম্মদ তৌহিদুজ্জামান কিবরিয়া, রেজাউল হাসান সাফিত, মোশাররফ হোসেন শ্যামল, সুজন মিয়া; সদস্য হাসান মিয়া, গোলাম আহমেদ লিমন, হেলাল উদ্দিন বাবু, তারেক আহসান, জাহাঙ্গীর মো. আদেল; সহযোগী সদস্য লিখন মিয়া, আমানুল্লাহ আসিফ, মো. শহিদুল্লাহ ও স্থানীয় কবি-সাহিত্যিকসহ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ইমাম ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102