শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় ভ্রাম্যমান আদালতে ২ বেকারী মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা নকলায় ১০৯ শিক্ষার্থীর সরকারি বৃত্তি লাভ: স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নেই আনন্দ নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন নকলায় সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ নকলায় গভীর শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ নকলায় ১ জনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের, আহত আরও ১ ফেসবুকের কল্যাণে নকলার অনাথ মুন্নার স্বপ্নপূরণ নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সককস’র ফুলেল শুভেচ্ছা শেরপুর-২ আসনে প্রকৌশলী ফাহিম চৌধুরী বেসরকারি ভাবে বিজয়ী আস্থার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে শাসক নয় সেবক পাবেন: গোলাম কিবরিয়া

নকলায় ভ্রাম্যমান আদালতে ২ বেকারী মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় মান নির্ধারণ ও পণ্য পরীক্ষণকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং অনুমোদনবিহীন খাদ্যপণ্য উৎপাদন, প্যাকেটজাত, বিক্রি ও মজুদ করার অভিযোগে দুই বেকারী মালিককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলার জালালপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।

আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলায় এ দণ্ড প্রদান করেন। এসময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, বিএসটিআই-এর লাইসেন্স ছাড়া লোগো ব্যবহার করে সেমাই উৎপাদন, প্যাকেটজাত, বিক্রি ও মজুদের দায়ে আলিফ ফুড এন্ড বেকারীর মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই-এর অনুমোদন ছাড়া নকল চিপস, চানাচুর ও আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে মিথিল ফুড প্রোডাক্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সাদিয়া আফরিন এ্যানি জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় অভিযুক্ত দুই বেকারীতে মজুদ খাদ্যসামগ্রী জনসম্মুখে ধ্বংস করার বিধান থাকলেও তা না করে বিপুল পরিমাণ পণ্য সামগ্রী জব্দ করে উপজেলা ভূমি অফিসের ছাদে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনাকে ঘিরে জনমনে নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102