শেরপুরের নকলায় ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি বৃত্তি পরীক্ষায় ৫৮৩ বৃত্তি পরীক্ষার্থীর মধ্যে ১০৯ জন বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৯ জন ট্যালেন্টপুলে ও ৭০ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। মাদ্রাসা শাখার পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা হলেও, মামলা জটিলতার কারনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায়, মেধাবী শিশু শিক্ষার্থীদের মধ্যে নেই কোন আনন্দ।
উপজেলা শিক্ষা অফিসের নোটিশ বোর্ড ও বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের তথ্য মতে, উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২৭টি থেকে ৪৩৪ জন জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে ২০ জন ট্যালেন্টপুলে ও ৪৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এছাড়া ২১টি মাদ্রাসার মধ্যে ১১টি থেকে ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে ৮ জন ট্যালেন্টপুলে ও ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে এবং ৯টি মাদ্রাসা থেকে ৬৫ জুনিয়র দাখিল বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে ১১ জন ট্যালেন্টপুলে ও ১২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
বিদ্যালয়ের জুনিয়র বৃত্তি প্রাপ্তদের মধ্যে, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে (সর্বোচ্চ) ১৫ জন ট্যালেন্টপুলে ও ১৯ জন সাধারণ গ্রেডে; নকলা মডেল পাটলিট উচ্চ বিদ্যালয় থেকে ২ জন ট্যালেন্টপুলে ও ৯ জন সাধারণ গ্রেডে; ইসলামনগর সাইলামপুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন ট্যালেন্টপুলে ও ৪ জন সাধারণ গ্রেডে; বানেশ্বরদী খন্দকারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ১ জন ট্যালেন্টপুলে ও ১ জন সাধারণ গ্রেডে; গণপদ্দী উচ্চ বিদ্যালয়, কাজাইকাটা উচ্চ বিদ্যালয় ও কায়দা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২ জন করে সাধারণ গ্রেডে এবং নারায়নখোলা উচ্চ বিদ্যালয়, নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়, চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয়, খারজান উচ্চ বিদ্যালয় ও বিহারিরপাড় এসইএসডিপি উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
এছাড়া ইবতেদায়ী বৃত্তি প্রাপ্তদের মধ্যে, নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা থেকে (সর্বোচ্চ) ৪ জন ট্যালেন্টপুলে ও ৯ জন সাধারণ গ্রেডে; কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা থেকে (শতভাগ) ৩ জন ট্যালেন্টপুলে ও ৪ জন সাধারণ গ্রেডে; কোটেরচর জোনাব আলী চৌধুরী দাখিল মাদরাসা থেকে ১ জন ট্যালেন্টপুলে এবং বিরিচর রহমানিয়া ফাজিল মাদ্রাসা ও পাঁচকাহুনিয়া আলিম মাদ্রাসা থেকে ১ জন করে শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
তাছাড়া জুনিয়র দাখিল বৃত্তি প্রাপ্তদের মধ্যে, নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা থেকে (সর্বোচ্চ) ৬ জন ট্যালেন্টপুলে ও ৭ জন সাধারণ গ্রেডে; কায়দা বালিকা দাখিল মাদ্রাসা থেকে ৩ জন ট্যালেন্টপুলে ও ৩ জন সাধারণ গ্রেডে; কোটেরচর জোনাব আলী চৌধুরী দাখিল মাদরাসা থেকে ২ জন সাধারণ গ্রেডে এবং বিরিচর রহমানিয়া ফাজিল মাদ্রাসা ও দধিয়ারচর চরমধুয়া দাখিল মাদরাসা থেকে ১ জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
উল্লেখ্য, মাদ্রাসা শাখার পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা হলেও কেজি স্কুল ও সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় যৌথ অংশগ্রহন সংক্রান্ত মামলা জটিলতার কারনে বিদ্যালয় শাখার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলশ্রুতিতে ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল প্রাপ্তির নিরানন্দটি মেধাবী শিশু শিক্ষার্থীদের মনে একপ্রকার হাতাশার সৃষ্টি করেছে। যদিও এক তথ্য মতে, সদ্য শপথ নেওয়া শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর হস্তক্ষ্যাপে আগামী এপ্রিল মাসে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।