মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আস্থার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে শাসক নয় সেবক পাবেন: গোলাম কিবরিয়া নকলায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ নকলায় পৌর নির্বাহী কর্মকর্তাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা

আস্থার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে শাসক নয় সেবক পাবেন: গোলাম কিবরিয়া

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার পঠিত

দাঁড়িপাল্লা হলো সবার আস্থা ও বিশ্বাসের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে আপনারা শাসক নয় আপনাদের সেবক পাবেন। দাঁড়িপাল্লার বিজয় হলে পিছিয়ে থাকা নকলা-নালিতাবাড়ী এলাকার উন্নয়ন ঘটবে; মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ব্যবসায়ীরা দিনের বেলায় শান্তিতে ব্যবসা করে রাতে নি:চিন্তে ঘুমাতে পারবেন। মা-বোনেরা সর্বোচ্চ নিরাপদে চলাচল করার পাশাপাশি কর্মস্থলে মর্যাদাপূর্ণ সুবিধা পাবেন। শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান ও বস্ত্রসহ কৃষিপ্রধান দেশ হিসেবে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটবে; দূর হবে বেকারত্ব সমস্যা।

রবিবার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদীয় আসন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ গোলাম কিবরিয়া এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমি আপনাদের কাছে নেতা হওয়ার জন্য আসি নাই, একজন সেবক হতে ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি শাসক হতে চাইনা, জনগণের খাদেম হওয়ার জন্য আপনাদের সমর্থন ও দোয়া চাই।’

জেলা জামায়াতের সূরা সদস্য, বাংলাদেশ জামায়াতের মনোনিত নকলা উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার-এঁর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগরের মজলিসে শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি বাংলাদেশ জামায়াতের মনোনিত নকলা পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুহাম্মদ ফারদিন হাসান হাসিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আফসার উদ্দিন ও সেক্রেটারী শাহাদাৎ হোসেন, পৌর জামায়াতের আমীর আরিফ রব্বানী, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এনসিপি নেতা তৌহিদুল ইসলাম সাইফুল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি শেরপুর জেলা শাখার যুগ্ম-সদস্য সচিব ও নকলা উপজেলা শাখার আহবায়ক এস.এম মাসুম, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের উপজেলা শাখার সভাপতি শ্রী নয়ন চন্দ্র শীলসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে ভোটারদের কাছে ভোট কামনার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এসময় জেলা জামায়াতে ইসলামীর প্রচার বিভাগীয় সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতের মনোনিত নকলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, নকলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও নালিতাবাড়ী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রেজাউল হাসান সাফিত, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মঈন হাসান, জামালপুর জেলা ছাত্র শিবিরের সাবেক অফিস সম্পাদক হুমায়ুন কবির, শেরপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউট শাখা ছাত্র শিবিরের সভাপতি সামিউল হাসান সানি, নকলা পৌর শাখা ছাত্র শিবিরের সভাপতি ও গোলাম কিবরিয়া মিডিয়া সেল ইনচার্জ হাফেজ ইয়াসিন আরাফাত ও সেক্রেটারি আব্দুল্লাহ আল অসীমসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী, পেশাজীবী সংগঠন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ছাত্র শিবিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অগণিত সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102