বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে জাঁকজমকপূর্ণ নানা আয়োজনের মধ্যদিয়ে বহুল প্রচারিত ও পঠিত জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সুনামের সহিত ৮ বছর পেরিয়ে পত্রিকাটির ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার রাতে প্রেসক্লাব নালিতাবাড়ী’র মিলনায়তনে নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আমানুল্লাহ আসিফ’র ব্যবস্থাপনায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আমানুল্লাহ আসিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আব্দুল মান্নান সোহেল, সহ-সভাপতি বিপ্লব দে কেটু ও আল-হেলাল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন।

প্রেসক্লাব নালিতাবাড়ীর দপ্তর ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, দৈনিক যায়যায়দিন ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার নকলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, নকলা প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক মোহনা টেলিভিশনের নকলা প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন, দৈনিক রুপালী বাংলাদেশ’র নালিতাবাড়ী প্রতিনিধি সানী ইসলাম, দৈনিক খোলা কাগজ’র নালিতাবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান সাকিব, দৈনিক জনবানীর নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি সারোয়ার হোসাইন প্রমুখ।

বক্তারা বিগত দিনে দৈনিক জবাবদিহি পত্রিকায় প্রকাশিত উন্নয়ন, সম্ভাবনা ও অসঙ্গতি সংশ্লিষ্ট সংবাদের প্রশংসা করেন এবং দৈনিক জবাবদিহি ও প্রতিনিধির সুন্দর আগামীর জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে শেরপুর প্রযুক্তি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন, নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক অধিকরণ পত্রিকার প্রতিনিধি ফজলে রাব্বী রাজন, সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন ও দ্যা ডেইলি মরনিং গ্লোর’র প্রতিনিধি নূর হোসেন, সহযোগী সদস্য ও দ্যা ডেইলি ফিনেনসিয়াল পোস্ট’র প্রতিনিধি হাসান মিয়া, দৈনিক দেশের পত্র পত্রিকার নালিতাবাড়ী প্রতিনিধি দৌলত হোসাইন, দৈনিক খবর পত্রের নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আল আমিন, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ, দৈনিক সবুজ বাংলাদেশ’র নালিতাবাড়ী প্রতিনিধি জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী পৌরসভার স্টাফ মাইনুল হাসান, টিআইবির অফিস সহকারী ইয়াসিন আলী ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিক, শুভাকাঙ্খি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে ’দৈনিক জবাবদিহি পত্রিকার ৯ম বর্ষে পদার্পণ’ খচিত কেক কেটে ও একে অপরকে কেক খাইয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সবশেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102