শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

নকলায় বৃদ্ধের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পঠিত

শেরপুরের নকলায় আব্দুল খালেক (৭০) নামের এক বৃদ্ধের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার উরফা ইউনিয়নের উরফা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল খালেক দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এবং কানেও কম শুনতেন। এই কারনে এলাকার সবাই তাকে খালেক পাগলা নামে ডাকতেন। তার এক মেয়ে, কোন পুত্র সন্তান নেই। মেয়ের বিয়ের পরে স্বামীর বাড়ি থাকেন। তাকে দেখাশুনা করার মত কেউ নেই। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে যেকোন সময় উরফা পশ্চিমপাড়া এলাকার রিপন মিয়ার পরিত্যক্ত দু’চালা টিনের ঘরের বাঁশের ধন্যার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। সকালে পুলিশ সংবাদ পেয়ে খালেকের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তি আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102