বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে আইপি শিক্ষার্থী ঝরেপড়া রোধে সরকারি সুবিধা প্রাপ্তি বিষয়ে আলোচনা সভা

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পঠিত

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে সরকারি সুবিধা প্রাপ্তির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর থানা মোড়ের হোটেল আয়সার ইন’র কনফারেন্স রুমে বেসরকারি সংস্থা ইনিস্টিটিউট ফর এনভায়রমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর সহযোগীতায় এবং হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম (এইচআরডি) এ সভার আয়োজন করে।

জনউদ্যোগ’র আহবায়ক আবুল কালাম আজাদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া।

আদিবাসী হদি সম্প্রদায়ের আইপি এইচ আর সদস্য স্বরস্বতী বিশ্বাস ও আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের ফেলো সুমক বর্মণ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রধান সহকারী হাসান শরাফত।

বক্তারা বলেন, ‘শিক্ষার অধিকার নিশ্চিত করতে ঝরেপড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনা প্রয়োজন। এক্ষেত্রে সরকারি সহায়তা, উপবৃত্তি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক তথ্য ও প্রাপ্তি নিশ্চিত করা জরুরি। তাছাড়া শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি অভিভাবকদের সম্পৃক্ততা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সুদৃষ্টি এখন সমরে দাবি।’

এসময় শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঝরেপড়া ৪০ শিক্ষার্থীসহ সমাজের দায়িত্বশীয় ব্যাক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদিকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102