শেরপুরের নকলায় আস্থা প্রকল্পের আওতায় উপজেলা যুব ফোরাম কার্যক্রমের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে চ্যালেঞ্জ, অর্জন ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সমাপনী সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল্লাহ আল-আমিন।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ-এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে আস্থা প্রকল্পের মনিটরিং এবং রিপোর্টিং অফিসার অফিসার অনন্যা জ্যোতি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব ফোরামের যুগ্ম আহবায়ক রেজাউল হাসান সাফিত, মাহদী হাসান, আফরোজা জাহান, আফিফা সুলতানা ও আফরিন আন্না; যুব সদস্য আবুজর গিফারী, খাজা মিয়া, সাইম ইসলাম তুর্য, হাসান মিয়া, তানজিয়া আক্তার, বৃষ্টি, সুজেদা, হাসিয়া, শাকিল, জয় রবি দাস, জান্নাতুল মাউয়া জেবা, তৃষিতা সাহা, ছাবিকুন নাহার নিরা, মিনার হোসাইন ও মাকসুদা আক্তার স্মৃতি প্রমুখ।
বক্তারা আস্থা প্রকল্পের স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়নকৃত কর্মকান্ডের মধ্যে তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা, জাতীয় যুবনীতি অনুসরন পূর্বক প্রান্তিক যুবগোষ্ঠীর যুবক-যুবনারী সমাজ ও দেশ-জাতির উন্নয়নে সম্পৃক্ত করণ। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যুবক-যুবনারীদের সাথে বয়স্কদের মিলবন্ধন তৈরির মাধ্যমে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও অপরাধমুক্ত সমাজ গঠনে যুব-যুবনারীদের সম্পৃক্ত করণসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন কালীন সময়ে চ্যালেঞ্জ মোকাবেলা, বিভিন্ন অর্জন ও অভিজ্ঞতা সমূহ বিস্তারিত আলোচনা করেন। এছাড়া স্বাবলম্বী উন্নয়ন সমিতির সাঝে জড়িত হওয়ার পরে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজ নিজ জায়গা থেকে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাওয়ার আশাব্যক্ত করেন তারা। বক্তারা বলেন, ‘যুব ফোরামের বদৌলতে গড়ে উঠা আমাদের মধ্যকার সুসম্পর্ক যুগ যুগ ধরে টিকে থাকবে। পারস্পরিক এই সম্পর্কের মাধ্যমে আমরা একে অপরের পাশে ছিলাম, আছি এবং থাকবো।’ পরবর্তীতে আস্থা প্রকল্পের মাধ্যমে কোন প্রকল্প আসলে তাতে যেনো তরুণ-তরুণীসহ যুব-যুবনারীদের সম্পৃক্ত করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমন আবেদন ও আশাব্যক্ত করেন তারা।
এসময় উপজেলা যুব ফোরাম থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া আহবায়ক মো. নুর হোসেনসহ উপজেলা যুব ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।