শেরপুরের নকলায় স্থানীয় সংবাদ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা যুব ফোরামের সদস্যবৃন্দ। রবিবার বিকেলে ‘অবাধ তথ্য, সুষ্ঠু নির্বাচন’ এই শ্লোগানকে ধারন করে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় নকলা পৌরসভার পাইস্কা বাইপাস মোড়ের গ্রামবাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে উপজেলা যুব ফোরাম এ সভার আয়োজন করে।
উপজেলা যুব ফোরামের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল্লাহ আল-আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রেজাউল হাসান সাফিত, সাংবাদিক মাহদী হাসান, সাংবাদিক আলামিন ও সাংবাদিক হাসান মিয়া প্রমুখ।
এ মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ সংবাদকর্মীর কর্মপরিধি তথা একজন সংবাদকর্মী হিসেবে কি করণীয় এবং কি বর্জনীয় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে একজন সংবাদকর্মীর অবাধ তথ্য প্রাপ্তি ও সঠিক তথ্য প্রচারে করণীয় বিষয়ক আলোচনাও করেন তাঁরা।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে আস্থা প্রকল্পের মনিটরিং এবং রিপোর্টিং অফিসার অনন্যা জ্যোতি, স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ ও আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্ উপস্থিত ছিলেন। এছাড়া যুব ফোরাম থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া আহবায়ক মো. নুর হোসেন, উপজেলা যুব ফোরামের যুগ্ম আহবায়ক আফরোজা জাহান, আফিফা সুলতানা ও আফরিন আন্না; যুব সদস্য আবুজর গিফারী, মো. খাজা মিয়া, সাইম ইসলাম তুর্য, জান্নাতুল মাউয়া জেবা, ছাবিকুন নাহার নিরা, তানজিয়া আক্তার, বৃষ্টি, মাকসুদা আক্তার স্মৃতি, সুজেদা, হাসিয়া, শাকিল, জয় রবি দাস, মিনার হোসাইন, তৃষিতা সাহাসহ উপজেলা যুব ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।