বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

যার কাছে সুরক্ষা পাওয়ার কথা, তার হাতেই মৃত্যু! পাষন্ড বাবা গ্রেফতার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পঠিত

শেরপুরের নকলায় নিজের কন্যা মরিয়ম (৬)-কে গলাটিপে হত্যার অভিযোগে নিহতের বাবা বাবু মিয়াকে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের জন্য বাবুর পিতা রবি মিয়াকে আটক করেছে নকলা থানার পুলিশ। রবিবার সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামে এই নির্মম ঘটনাটি ঘটে। একই ঘটনায় সাড়ে তিন বছর বয়সী আরেক কন্যা মীম গুরুতর আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের নানা উপজেলার উরফা ইউনিয়নের শালখা গ্রামের কাজিমদ্দিন জানান, প্রায় ৭ বছর আগে তার মেয়ে হাসিনাকে বাবু মিয়ার সঙ্গে বিয়ে দেন। বাবু ঢাকায় অটোরিক্সা চালিয়ে সংসার চালাতেন। অজ্ঞাত কারনে সে ঋণগ্রস্থ হয়ে পড়ে। ঋণ পরিশোধের জন্য গত মঙ্গলবার তার কাছে জামাতার দাবি নিয়ে ২০ হাজার টাকা চাইলে তাকে ৩ হাজার টাকা দেওয়া হয়। এতে রাগান্বিত হয়ে সে নিজের বাড়ি চলে যায় এবং বুধবার বাবু ঢাকায় চলে যান। পরে শনিবার দুই মেয়েকে নিয়ে পুনরায় শশুড় বাড়িতে যান। বিকেলে রাগারাগি করে মেয়েদের নিয়ে নিজ বাড়ি চরবসন্তী ফিরে যান। ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে রবিবার সকালে বাবু মিয়া তার বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা কারার সময় ছোট মেয়ে মীমও গুরুতর আহত হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানাগেছে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত পাষন্ড পিতা বাবু মিয়াকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য বাবুর পিতা রবি মিয়াকে আটক করা হয়েছে।’ ঘটনার বিস্তারিত জানতে অধিকতর তদন্তের কাজ চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102