বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

১২ বছরে পা রাখলো প্রস্ফুটিত শেরপুর: উৎসবমুখর আয়োজনে অবদানকারীদের সম্মাননা প্রদান

এম. এম হোসাইন, শেরপুর:
  • প্রকাশের সময় | শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পঠিত

তথ্য মতে, সর্বোচ্চ পোস্টকারী বর্র্ষসেরা এ্যাডমিন প্যানেল সদস্য ৩ জন ও সর্বাধিক সচল ৩ এ্যাডমিনকে সম্মাননা স্মারক ও পুরষ্কার প্রদান করা হয়। তবে সর্বোচ্চ পোস্টকারী এ্যাডমিন হিসেবে যথাক্রমে মোহাইমিন হাসান সাবিদ, রাইসুল ইসলাম রিফাত ও মেহেদি হাসান সিফাতকে এবং সর্বাধিক সচল এ্যাডমিন হিসেবে যথাক্রমে সাইফুল্লাহ রহমান, রাইসুল ইসলাম রিফাত ও মেহেদি হাসান সিফাত নির্বাচিত হয়েছেন। উভয় ক্যাটাগরিতে রাইসুল ইসলাম রিফাত ও মেহেদি হাসান সিফাত যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করায় বিজয়ী ৪ জনকে মোট ৪টি সম্মাননা স্মারক ও মহামূল্যবান বই পুরষ্কার প্রদান করা হয়।

এছাড়া ‘প্রস্ফুটিত শেরপুর’ ফেইসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এ্যাডমিন দেবাশীষ সরকারকে অন্যান্য এ্যাডমিন সদস্যদের পক্ষথেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও বিশেষ পুরষ্কার প্রদান করা হয়েছে। তাছাড়া, গ্রুপে পোস্ট করা একটি পোস্টে প্রায় ৫৩ হাজার (সর্বোচ্চ) লাইক-কমেন্ট প্রাপ্ত ইমরান হাসান রাব্বীকে বর্ষসেরা সদস্য হিসেবে ও রেজিস্ট্রেশন সম্পন্নকারী ২৮ জন এ্যাডমিন প্যানেল সদস্যকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও বই প্রদান করা হয়।

নির্ধারিত সময়ে যথাযথ ভাবে রেজিস্ট্রেশন সম্পন্নকারী এ্যাডমিন প্যানেলের ২৮ জন শুভেচ্ছা স্মারক প্রাপ্তরা হলেন- আবু হানিফ সজিব, মাহমুদুল হাসান হান্নান, রাইসুল রিফাত, আব্দুল ওয়াদুদ, সাইফুল্লাহ রহমান, আলী হোসেন, দেবাশীষ সরকার, রেদুয়ান রাশেদ, সোহান, এএনএম রাশেদ, ডা. সৌরভ, রাজিয়া সামাদ ডালিয়া, জিল্লু রহমান, মেহেদী হাসান সিফাত, মোহাইমিন হাসান সাবিত, নূর হোসেন, সাজ্জাত হোসাইন, আল হাসান ইমরান, রকিব আহমেদ অন্তর, জান্নাতুল মাওয়া ছুটি, জাকির হোসেন, জাহিদুল খান সৌরভ, সতিল, তানকিন হোসেন তুহিন, আশরাফুল ইসলাম, লাভলী আক্তার, মো. রেজাউল করিম সুজন ও শোয়াইব। তবে জনস্বার্থে ব্যবহৃৎ প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপটি পরিচালনার জন্য পুরো জেলা থেকে অন্তত ৩৭ জনবে নিয়ে বৃহৎ একটি এ্যাডমিন প্যানেল করা রয়েছে। যাদের পোস্টের মাধ্যমে সব পেশাশ্রেণীর জনগন নিয়মিত উপকৃত হচ্ছেন। এই গ্রুপটির সেবাকে জনগণের আরো কাছে পৌঁছে দিতে দ্রুত সময়ের মধ্যে নিরবিচ্ছিন্ন ফেসবুক ব্যবহারকারী আরো অন্তত ১৩ জনকে এ্যাডমিন প্যানেলের সদস্য হিসেবে অন্তর্ভক্ত করা হবে বলে জানিয়েছেন দুই ক্যাটাগরিতে বর্ষসেরা দ্বিতীয় এ্যাডমিন হিসেবে নির্বাচিত রাইসুল ইসলাম রিফাত।

বর্ষসেরা বিজয়ী বাছাই ও ফলাফল প্রস্তুত উপকমিটির বরাত দিয়ে রাইসুল ইসলাম রিফাত আরো জানান, প্রস্ফুটিত শেরপুর’র ৩৭ জন এ্যাডমিন প্যানেল সদস্যের মধ্যে ২০২৫ সালে এই গ্রুপে সর্বোচ্চ পোস্টকারী বিজয়ী মোহাইমিন হাসান সাবিদ ৩৫১টি, দ্বিতীয় পোস্টদাতা রাইসুল ইসলাম রিফাত ৩৪২টি ও তৃতীয় পোস্টকারী মেহেদি হাসান সিফাত ২৩৫টি। এছাড়া অন্যান্য পোস্টকারী যথাক্রমে দেবাশীষ সরকার ২০৫টি, সাইফুল্লাহ রহমান ১৮৮টি, তানকিন হোসেন তুহিন ১৪৬টি, মো. আলি হোসেন ১২৬টি, মো. আবু হানিফ সজীব ১১২টি, নূর হোসেন ১১১টি, মো. শামসুর রহমান ১০৭টি, রুকুনুজ্জামান রিপন ৮৯টি, মো. হুমায়ুন আজাদ ৭৯টি, এএম আব্দুল ওয়াদুদ (আরিফ) ৭৮টি, প্রস্ফুটিত শেরপুর ৭০টি, মো. মেহেদী হাসান সোহান ৬৮টি, রকিব আহমেদ অন্তর ৬৭টি, মো. শোয়াইব রহমান ৫১টি, আজমাইন আদিল শিশির ৫০টি, রোকসানা জান্নাত রিমি ৪৬টি, রেদুয়ান রাশেদ ৪৫টি, মো. ইফতেখার ইসলাম তনয় ও রাজিয়া সুলতানা ৪৪টি করে; মো. সাজ্জাদ হোসাইন ৩৮টি, আল হাসান ইমরান ও শরীফ আকন্দ ৩৭টি করে; মো. আশরাফুল ইসলাম ৩৫টি, মোহাম্মদ রেজাউল করিম সুজন ৩২টি, রাসেল নাঈম ৩১টি, গোলাম মাঈনুল হাছান (রবিন) ২৭টি, জাকির হোসেন ২০টি, মো. জাহিদুল খান সৌরভ ১৪টি, লাভলী আক্তার ১৩টি, সাজেদুল আলম সাজু ১২টি, মো. শাহ জিল্লু রহমান ৭টি, জান্নাতুল মাওয়া ছুটি ও মো. নাজমুস সাকিব সতিল ৩টি করে ও মো. মাহমুদুল হাসান হান্নান গত এক বছরে একটি পোস্ট করে শুভেচ্ছা পুরুষ্কার বিজয়ী হন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘প্রস্ফুটিত শেরপুর’ গ্রুপটির প্রতিষ্ঠাতা এ্যাডমিন দেবাশীষ সরকার তাঁর সমাপণী বক্তব্যে বলেন ‘যাদের মেধা-দক্ষ, সততা, সময় ও অক্লান্ত শ্রমের সংমিশ্রনে পরিচালিত এই গ্রুপটি শেরপুর জেলাসহ দ্রুত দেশবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তবে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ তিনি জানান, ২০১৫ সালের ১৬ জানুয়ারী এই গ্রুপের যাত্রা শুরু হয়। বর্তমানে এটি কেবল একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়, বরং শেরপুরের সঠিক তথ্য পাওয়ার এক নির্ভরতার নাম। তথ্য আদান-প্রদান থেকে শুরু করে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রস্ফুটিত শেরপুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনবান্ধব এই ফেইসবুক গ্রুপের তথ্যসেবার মান আরো বৃদ্ধি করার পাশাপাশি শেরপুরের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে সদাতৎপর। সর্বদায় সঠিত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য এ্যাডমিন প্যানেলের সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

আলোচনা সভার পরে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক এবং পুরষ্কার বিতরণ শুরু করা হয়। সবশেষে ‘প্রস্ফুটিত শেরপুর ফেইসবুক গ্রুপের ১১ বছর পেরিয়ে ১২ বছরে পদার্পণ’ লেখা সম্বলিত বড় একটি কেক কেটে বর্ষপুর্তি উদযাপন করা হয়। এসময় জেলা ও উপজেলার প্রস্ফুটিত শেরপুর গ্রুপের এ্যাডমিন প্যানেলের সকল সদস্য, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102