বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে নকলায় অবস্থান কর্মসূচি ও বিশেষ দোয়া

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পঠিত

শেরপুরের নকলায় শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম’আ নামাজের পরে সারাদেশের ন্যায় ইনকিলাব মঞ্চের আহবানে উপজেলার বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগে ঢাকা-শেরপুর মহাসড়কে নকলা দক্ষিণ বাজারের ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচি চলাকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির শেরপুর জেলা শাখার যুগ্ম-সদস্য সচিব ও নকলা উপজেলা শাখার আহবায়ক এস.এম মাসুম, ইনসাফ স্টুডেন্ট ফোরামের পরিচালক রাইয়্যান আল মাহদি অনন্ত ও বিপ্লবী ছাত্রজনতার পক্ষে আব্দুল্লাহ বিন কাউসারসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘ইনসাফ ভিত্তিক আইনের শাসন প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ও জুলাই গণআন্দোলনের অন্যতম ছাত্রনেতা শরিফ ওসমান বিন হাদি-কে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ভুলতে দিবো না। সে দেশের পরিবর্তনকামী সকল তরুণের হৃদয়ে ছিলেন, আছেন এবং থাকবেন। তাঁর হত্যার বিচার এই বাংলার মাটিতে দ্রুত সময়ের মধ্যেই করতে হবে। নতুবা ২৪’র জুলাই আন্দোলনের মতো সারা দেশের ছাত্রজনতা আবারো রাস্তায় নেমে আসতে পারে। আর তখন সামাল দেওয়া কতটা কঠিন হবে তা কেউ বলতে পারে না।’

এ কর্মসূচিতে বিপ্লবী ছাত্র গাজী আবুল হাসান বসরী, মো. অনন্ত হাসান, আরিফুর রহমান সীমান্ত ও আবু সাঈদসহ এনসিপি’র সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি, ইনসাফ স্টুডেন্ট ফোরামের ছাত্রনেতা ও বিপ্লবী ছাত্রজনতাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণ সবাই শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্বলিত বিভিন্ন ধরন ও রঙের পোস্টার হাতে অংশ গ্রহন করেন।

অবস্থান কর্মসূচি ও বক্তব্য দান শেষে শহিদ শরিফ ওসমান বিন হাদিসহ সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহত জুলাই যুদ্ধাদের পূর্ণ সুস্থ্যতা কামনার পাশাপাশি দেশ-জাতির সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিষেশ দোয়া পরিচালনা করা হয়।

এর আগে, শুক্রবারের কর্মসূচি সফল করতে ইনকিলাব মঞ্চের বরাতে সবার অংশ গ্রহন প্রত্যাশা করে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের আদলে ফেসবুক লাইভে ভিডিও বার্তা দেওয়া হয়। ওই লাইভ ভিডিও বার্তায় বক্তব্য রাখেন, জাতীয় যুবশক্তি উপজেলা শাখার আহবায়ক এস.এম মাসুম, ইনসাফ স্টুডেন্ট ফোরামের পরিচালক রাইয়্যান আল মাহদি অনন্ত ও বিপ্লবী ছাত্র আব্দুল্লাহ বিন কাউসার। সেসময় পৌর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ওয়াসিমসহ বেশ কয়েকজন বিপ্লবী ছাত্র উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102