শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

নকলায় ‘বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট’র কমিটি গঠন: সভাপতি নয়ন, সম্পাদক ভজন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পঠিত

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট-এর শেরপুর জেলাধীন নকলা উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে শ্রী নয়ন চন্দ্র শীল-কে সভাপতি ও ভজন চন্দ্র সাহা-কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন প্রদান করা হয়। নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু (রাজা) ও সাধারণ সম্পাদক সুজন গাইন।

শুক্রবার (১৬ জানুয়ারী) সকালে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানিয়েছেন নব গঠিত কমিটির সভাপতি নয়ন চন্দ্র শীল। বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির নিজস্ব প্যাডে নকলা উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন প্রদান করা হয়।

বিজ্ঞপ্তি মারফত জানা গেছে, ২ বছর মেয়াদী আংশিক এই কমিটির অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মিন্টু ঘোষ, প্রচার সম্পাদক প্রমিজ চন্দ্র সরকার এবং ৭ জন সদস্য উজ্জল শীল, পান্থ দেবনাথ, বাধন সাহা, মিঠুন দেবনাথ, রুম্পা ঘোষ, বাপ্পি চন্দ্র সূত্রধর ও বিপ্লব বিশ্বাস।

নবগঠিত কমিটির সভাপতি বলেন, ‘যুবক ও যুব নারীরাই যেকোন দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যুবক ও যুব নারীদের হাত ধরেই যেকোন দেশের উন্নয়ন সাধিত হয়। আমরাও নিজ নিজ সমাজ, দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নিজ ধর্মের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে দেশ ও জাতির কল্যাণে উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সমাজকে কাঙ্খিত পরিবর্তন করতে সদা তৎপর থাকবো। জাতি, ধর্ম, বর্ণ এমনকি দলমতের উর্ধ্বে থেকে সকলকে সাথে নিয়ে আমরা দেশ ও জাতির সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো।’ এরজন্য সবার পরামর্শ, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102