শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

ইসলামপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

জামালপুরের ইসলামপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন, শীতকালে গবাদি পশু পাখির করণীয় বিষয়ক উঠান বৈঠক ও বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পাথর্শী ইউনিয়নের মুখশিমলা এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. আব্দুল আলীম-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প, উঠান বৈঠক ও টিকা প্রদান কর্মসূচি পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. রেজাউল করিম খান, ইন্টার্নশিপ স্টুডেন্ট মো. রাজিবুল ইসলাম, এলএফএ মো. সুজন মিয়া।

ক্যাম্পেইন চলাকালে স্থানীয় খামারী ও উদ্যোক্তাগন, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102