শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

নকলায় পার্টনার’র আওতায় সরিষা প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

শেরপুরের নকলায় প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় সরিষা প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরের দিকে উপজেলার ৩নং উরফা ইউনিয়নের লয়খা ব্লকে পার্টনার প্রকল্পের আওতায় বারি সরিষা-১৭ এর উপর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই ফিল্ড টেকনোলজি ওরয়েন্টেশন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল ওয়াহেদ খান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা কৃষি প্রকৌশলী কৃষিবিদ শিবাণী রাণী নাথ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপ সহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ ফারুক আহমেদ, ডিপ্লোমা কৃষিবিদ নাজনীন সুলতানা ও ডিপ্লোমা কৃষিবিদ মিন্টু খান, বারি সরিষা-১৭ এর প্রদর্শনী মাঠের কৃষক মো. বুলবুল আহাম্মেদসহ স্থানীয় অর্ধশতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টশন শেষে উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন সকলকে সাথে নিয়ে লয়খা ব্লকে স্থাপিত আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বিভিন্ন কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী এবং আদর্শ বীজতলা পরির্শন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102