বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গঠিত ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’র মতবিনিময় সভা

নকলা (শেরপুর) প্রতনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পঠিত

শেরপুরের নকলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গঠিত ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার, ১৪৪, শেরপুর-২ (নকলা উপজেলা) সংসদীয় এলাকা মো. জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’-এর করণীয়, কর্মপরিধি ও তাদের ক্ষমতা বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। এই মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলম, ৭নং টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, ৫নং বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনার মিয়া, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার ভিডিপির প্রতিনিধিসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গঠিত ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’-এর অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102