বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের সমন্বয় সভা, গণভোট ও নির্বাচনী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পঠিত

শেরপুরের নকলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে করণীয় বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা এবং আসন্ন গণভোট-২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, উপজেলা শিক্ষা কমিটির সদস্যবৃন্দ ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শিক্ষার মানোন্নয়নে এবং গণভোট-২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সম্পাদক সেলিম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান উজ্জল, কেন্দ্রীয় কমিটির সদস্য ফকরুল আলম, নির্বাহী সভাপতি রিয়াজুল হাসান, সহসভাপতি শাকের আহমেদ, হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সহিদুর রহমানসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, উপজেলা শিক্ষা কমিটির সদস্যবৃন্দ, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102