বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পঠিত
শেরপুরের নকলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও অংশগ্রহণ নিশ্চিতকল্পে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গণভোটে হ্যাঁ ভোট প্রদানে উদ্বুদ্ধকরণে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে নকলা পৌরসভা কার্যালয়ের আয়োজনে পৌরসভার ধুকুড়িয়া এলাকায় অবস্থিত ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলমের সভাপতিত্ব অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার, ১৪৪, শেরপুর-২ (নকলা উপজেলা) সংসদীয় এলাকা, পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম প্রমুখ।
এসময় স্থানীয় শিক্ষানুরাগী মো. মরিুজ্জামান অরিফ, পৌরসভায় কর্মরত সুপারভাইজার ফজলে রাব্বী রাজন, পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পেশাশ্রেণির নারী-পুরুষ ভোটারগনসহ ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102