বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন ও মোবাইল নম্বর সংশোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পঠিত

শেরপুরের নকলায় সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার বিভিন্ন ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন ও তাদের ব্যবহৃত মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তনের কাজ চলছে।

রোববার দুপুরে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের সামনে সরেজমিনে গিয়ে দেখা যায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতাভোগীরা লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় তথ্য উপাত্ত উপস্থাপনের মাধ্যমে দায়িত্বশীলদের কাছে কাঙ্খিত সেবা নিচ্ছেন। ৫নং বানেশ্বর্দী ইউনিয়নে কর্মরত ইউনিয়ন সমাজকর্মী মো. মিলন মিয়া এবং পৌরসভা ও ৭নং টালকী ইউনিয়নে কর্মরত ইউনিয়ন সমাজকর্মী এস.এম মোফাখখারুল আলম বিবিন্ন বয়স ও শ্রেণির নারী-পুরুষ ভাতাভোগীদের সেবাদানে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার প্রতিটি ইউনিয়নে সুবিধাজনক বিভিন্ন স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন ও তাদের ব্যবহৃত মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তনের সেবা প্রদান করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। আর তাদের কাজে সার্বিক সহযোগিতা করছেন স্থানীয় স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশগন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান জানান, উপজেলায় মোট ১০ হাজার ৪৭৭ জন বয়স্ক ভাতাভোগী, ৬ হাজার ৪ জন বিধবা ও ৪ হাজার ৭৯ জন প্রতিবন্ধীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভাতাভোগীর আওতায় আনা হয়েছে। তিনি আরো জানান, বার্ধক্য জনিত কারনসহ যেকোন কারনে কোন ভাতাভোগী মারা গেলে তার স্থলাভিষিক্ত করার জন্যই লাইফ ভেরিফিকেশন করা হয়। এছাড়া অনেকের মোবাইল বা সীম কার্ড নষ্ট হয়ে গেলে বা কোন কারনে হারিয়ে গেলে তখন তারা ভাতা উঠাতে পারেন না। এই সমস্যা সমাধানের জন্য লাইফ ভেরিফিকেশনের পাশাপাশি ভাতাভোগীদের ব্যবহৃত বিকাশ/নগদ করা মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তনের কাজ করা হয়। এর অংশ হিসেবে এখন মাঠ পর্যায়ে গিয়ে বিভিন্ন ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন ও তাদের ব্যবহৃত মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তনের কাজ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102