বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ‘রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র কম্বল বিতরণ

শেরপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় | বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

শেরপুরে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের মাসব্যাপি কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সদর উপজেলার চার শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন বিজয় মঞ্চ মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রক্তসৈনিক শেরপুরের সভাপতি মেহেদী হাসান শামীম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি রাজিব সরকার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তসৈনিক শেরপুর’র উপদেষ্টা আবুল কালাম আজাদ, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু ও আমাদের আইন শেরপুরের চেয়ারম্যান নাজমুল হাসানসহ অনেকে।

আল আমিন রাজু বলেন, ‘আমাদের হাসি, আমাদের উৎসব, আমাদের আনন্দ যেন কোনো শিশু-বৃদ্ধ বা অসুস্থ রোগীর কষ্ট না বাড়ায় এবং কোনো প্রাণের ক্ষতির কারণ যেন না হয়; এই লক্ষ্যে আমরা নিরলস কাজ করছি। আমরা মনে করি, আমাদের আনন্দ তখনই সুন্দর ও সার্থক হয়, যখন তা অন্যের মনোকষ্টের কারন না হয়ে বরং মানবিকতার আলো ছড়িয়ে দেয়। এই বিশ্বাসে মাসব্যাপি কম্বল বিতরণ কর্মসূচি চলছে।’ এরঅংশ হিসেবে দেশব্যাপি রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের বিভাগ-জেলা-উপজেলা কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে প্রতিনিয়ত কম্বল বিতরণ করছেন তারা। চলমান শীতে সামর্থ্যরে মধ্যে শীতার্তদের পাশে দাঁড়ানোর কারনে দেশব্যাপি রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

এসময় রক্তসৈনিক শেরপুর পৌর শাখার সভাপতি খান মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর; ৮নং ওয়ার্ড শাখার সভাপতি আরমান, ৭নং ওয়ার্ড শাখার সভাপতি বিজয়, ৫নং ওয়ার্ড শাখার সভাপতি শাকির মাহমুদ, সহ-সভাপতি সাবিদ আহমেদ ও সাধারণ সম্পাদক তানকিন হোসেন তুহিন; ২নং ওয়ার্ড শাখার সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক নিপুন; চরমোচারিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, রক্তসৈনিক শেরপুর’র কার্যকরী সদস্য রিফাতুজ্জাম কাব্য, সদস্য পিউ, জিদনি, জিহাদ মিয়া, নয়ন মিয়া ও তাশফিসহ জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন শাখা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসবকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102