শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন

নকলায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

শেরপুরের নকলায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করার অপরাধে নকলা বাজারে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২টি মামলার মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এলপিজি গ্যাস সিলিন্ডার-এর মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক নির্বাহী বিচারক হিসেবে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

আদালত পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102