শেরপুরের শ্রীবরদী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীবরদী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে কাজে যোগদান করেছেন জেলার নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের কৃতি সন্তান কাজী হাসানুজ্জামান। তিনি প্রফেসর মো. ফরহাদ আলী’র স্থলাভিষিক্ত হয়েছেন।
তিনি ২৭তম বিসিএস (শিক্ষা) ক্যাডারভূক্ত হয়ে ২০০৮ সালে শ্রীবরদী সরকারি কলেজে প্রাণিবিদ্যা বিভাগে যোগদান করেন। এর পরে থেকে আজ পর্যন্ত সেখানেই সুনামের সহিত পাঠদান করে আসছেন। তিনি বর্তমানে সহযোগী অধ্যাপক পদে কর্মরত।
কাজী হাসানুজ্জামান ১৯৯৪ সালে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও ১৯৯৬ সালে এইচএসসি পাশ করেন। এরপর দেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন। সেখান থেকে ২০০২ সালে স্নাতক (সম্মান) ও ২০০৪ সালে এমএস ডিগ্রি অর্জন করেন।
মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মদক্ষতার অপূর্ব সংমিশ্রণে নিজের কর্মস্থলে অনুকরণীয় সরকারি কর্মকর্তা (অধ্যক্ষ) হিসেবে পরিচিতি পাবেন বলে প্রত্যাশা পরিচিতজনের। উজ্জল ভবিষ্যৎ গড়তে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন। কাজী হাসানুজ্জামান শেরপুরের নকলা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
উল্লেখ্য, কাজী হাসানুজ্জামান-এর পিতা কাজী শামসুজ্জামান পেশায় একজন কানুনগো ছিলেন এবং প্রথম কর্মস্থল ছিল শ্রীবরদী ভূমি অফিসে। বাবার প্রথম কর্মস্থলের উপজেলায় ছেলের (নিজের) প্রথম কর্মস্থল হওয়াকে আল্লাহর রহমত বলে মনে করেন কাজী হাসানুজ্জামান।