আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) থেকে ২ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এছাড়া একজনের মনোনয়নপত্র স্থগিত ও ২ জনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যাচাই-বাছাই শেষে সম্ভাব্য প্রার্থী ও প্রতিনিধিদের সামনে এ ঘোষণা দেওয়া হয়।
যাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস।
এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকায় সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত নাকরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী’র মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তিনি আপলি করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করলেও দলীয় মনোনয়ন সংযুক্ত না থাকায় ও দ্বৈত নাগরিকত্ব¡ থাকায় সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত নাকরায় ইলিয়াস খান-এর মনোনয়নপত্র ও ঋণ খেলাপীর কারণে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম বেলাল-এর মনোনয়নপত্র বাতিল হিসেবে গণ্য করা হয়েছে।
উল্লেখ্য, জেলার তিনটি সংসদীয় আসনে ৩০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা করেছিলেন ১৬ জন। মনোনয়ন দাখিলকারী ১৬ প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পাশাপাশি এক প্রার্থীর মনোনয়ন স্থগিত ও অপর ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তথ্য মতে, শেরপুর-১ (১৪৩, শেরপুর সদর উপজেলা) আসনে ৭ জনের মধ্যে ৪ জনের মনোনয়নপত্র, শেরপুর-২ (১৪৪, নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনে ৫ জনের মধ্যে ২ জনের মনোনয়নপত্র ও শেরপুর-৩ (১৪৫, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা) আসনে ৪ জনের সবার মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয়েছে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল মোতাবেক রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করাসহ প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং প্রচারনা চালানো যাবে ১০ ফেব্রæয়ারি সকাল সাড়ে ৭টা (০৭:৩০মিনিট) পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা (০৭:৩০মিনিট) হতে বিকেল সাড়ে ৪টা (০৪:৩০মিনিট) পর্যন্ত।